বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের নিরাপদ রাখতে ভারতকে সহযোগিতার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৮, ১৪:২৪আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৬:২৫

রোহিঙ্গা সংকট

আগামী বর্ষা মৌসুমে অস্থায়ী শরণার্থী ক্যাম্পগুলোতে  রোহিঙ্গাদের নিরাপদে রাখতে ভারতের সহযোগিতা চেয়েছে সরকার।  বৃষ্টি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্ভোগ থেকে রোহিঙ্গাদের রক্ষা করতে বৃষ্টি মোকাবিলার উপকরণসহ শুকনো খাবার এবং জ্বালানি সহায়তা দিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রবিবার (৪ মার্চ) সচিবালয়ে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ আহ্বান জানান।

এছাড়াও রোহিঙ্গাদের সসম্মানে দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপ বাড়াতে ভারতকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সামনেই বর্ষা মৌসুম। রোহিঙ্গাদের আমরা অস্থায়ী ক্যাম্পগুলোতে আশ্রয় দিয়েছি। বর্ষার সময় তারা দুর্ভোগের মুখোমুখি হতে পারেন। এ কারণে ভারতের কাছে বৃষ্টি মোকাবিলার উপকরণ যেমন ছাতা, গামবুট, রেইনকোট, শুকনো খাবার, যেমন চিড়া, মুড়ি, গুড় এবং জ্বালানি উপকরণ পাঠানোর জন্য দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলাকে অনুরোধ করেছি।

জবাবে শ্রীংলা বলেন, রোহিঙ্গাদের সহায়তার জন্য যে প্রস্তাব পেয়েছি তা দিল্লিকে জানাবো। ভারত সরকার এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেবে।

শ্রীংলা আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ যা করেছে তা সারাবিশ্বের কাছে প্রশংসনীয়। এই সমস্যা সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবে। ভারতের পক্ষ থেকে যতখানি সম্ভব সব ধরনের সহযোগিতা বাংলাদেশকে দেওয়া হবে।

/এসআই/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম