৬ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধনের ঘোষণা গণজাগরণ মঞ্চের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৮, ১৯:০৭আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৯:১৯

মুহম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গণজাগণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামী ৬ মার্চ সকাল ১০টায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। মুহম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রবিবার (৪ মার্চ) বিকালে শাহবাগে গণজাগণ মঞ্চের বিক্ষোভ সমাবেশে তিনি এই ঘোষণা দেন। 
গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘বৃহস্পতিবার (৮ মার্চ) নারী দিবসে সব জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচিও পালন করা হবে। কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে শাহবাগে।’ তিনি আরও বলেন, ‘এই দুই দিনের কর্মসূচির মাধ্যমে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’ এ সময় আগামী ১২৪ ঘণ্টার মধ্যে হত্যাচেষ্টাকারী ও মূল হোতাদের পরিচয় জনসম্মুখে প্রকাশের আল্টিমেটাম দেন ইমরান এই সরকার।
উল্লেখ্য, শনিবার (৩ মার্চ) বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুর রহমান ফয়জুল (২৫) নামের এক তরুণ। এরপর জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় আনা হয়। রাত ১১টা ৫৮ মিনিটে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

/এসএমএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম