খান জাহান আলী বিমানবন্দর নির্মাণে সহযোগিতায় আগ্রহী ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৮, ২০:০৭আপডেট : ০৪ মার্চ ২০১৮, ২০:০৭

সৈয়দপুর বিমান বন্দরের উন্নয়ন ও বাগেরহাটে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণে সহযোগিতা করতে আগ্রহী ভারত। সোমবার বিকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।

হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সাক্ষাৎ হাই কমিশনার বলেন, ‘বিমান চলাচল বৃদ্ধি, বিমান বন্দরের উন্নয়ন এবং পর্যটনশিল্পে সহযোগতার ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করার সুযোগ আছে।’ এসময় হাই কমিশনার ১৯৬০ সালের স্বাক্ষরিত দুই দেশের এয়ার সার্ভিস এগ্রিমেন্ট (এএসএ) নবায়নের ব্যাপারে গুরুত্বারোপ করেন।

হাই কমিশনারকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী এসময় মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তিই হলো মহান মুক্তিযুদ্ধ।’

/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক