ড. জাফর ইকবালকে দেখতে সিএমএইচে যাবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৮, ১১:৫৩আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৪:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে তার সিএমএইচে যাওয়ার কথা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম একথা জানিয়েছেন। তিনি জানান, বেলা ১২টায় প্রধানমন্ত্রী সিএমএইচে যাবেন ড. জাফর ইকবালকে দেখতে।

তবে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম জানান, বেলা সাড়ে ১২টার দিকে সিএমএইচে আসবেন প্রধানমন্ত্রী।

গত শনিবার (৩ মার্চ) বিকালে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে ড. জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুর রহমান ফয়জুল নামে এক তরুণ ছুরি দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর তাকে প্রথমে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশের ওই দিন রাতেই সিএমএইচে আনা হয় ড. জাফর ইকবালকে।

/পিএইচসি/জেইউ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম