জাতীয় স্মৃতিসৌধে ভিয়েতনামের প্রেসিডেন্টের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ মার্চ ২০১৮, ২৩:১৬আপডেট : ০৫ মার্চ ২০১৮, ২৩:২৬

জাতীয় স্মৃতিসৌধে ভিয়েতনামের প্রেসিডেন্ট (ছবি- ফোকাস বাংলা) সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং সোমবার (৫ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

ত্রান দাই কুয়াং তিন দিনের সরকারি সফরে রবিবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন।
ভিয়েতনামের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এসে পৌঁছলে বঙ্গবন্ধুর নাতি রেজওয়ান সিদ্দিক ববি তাকে স্বাগত জানান। ত্রান দাই কুয়াং জাদুঘরের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ববি জাদুঘরের ইতিহাস এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ বঙ্গবন্ধুর জীবনের ওপর লেখা কয়েকটি বই ভিয়েতনামের প্রেসিডেন্টকে উপহার দেন। ত্রান দাই কুয়াং বঙ্গবন্ধু ভবনের পরিদর্শক বইয়ে সই করেন।
এর আগে সকালে ভিয়েতনামের প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি দেশের জন্য আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং স্মৃতিসৌধে পৌঁছালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মের হক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাকে স্বাগত জানান। এ সময় স্থানীয় সংসদ সদস্য, নবম পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা জেলা পুলিশ সুপারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় স্মৃতি সৌধে প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংকে সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় তিনি সেখানে পরিদর্শক বইয়ে সই করেন। বাসস।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান