সহানুভূতি পাওয়ার আশায় বিএনপি খালেদা জিয়াকে জেলে রেখেছে: নৌমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ মার্চ ২০১৮, ১৫:২১আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৫:৩০

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ফাইল ছবি সহানুভূতি পাওয়ার আশায় বিএনপি খালেদা জিয়াকে জেলে রেখেছে বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘বিএনপি নেতারা ইচ্ছে করেই খালেদা জিয়াকে জেলে রেখেছেন। বিএনপি জনগণের সহনুভূতি পেতে খালেদা জিয়াকে জেল থেকে বের করতে সব কার্যক্রম ধীর গতিতে চালাচ্ছে। বিএনপি দেখেছে, খালেদা জিয়া জনগণের কাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। তাই সহানুভূতি পাওয়ার আশায় বিএনপি খালেদা জিয়াকে জেলে রেখেছে। সরকার তাকে জেলে রাখেনি।’

শনিবার দুপুরে মাদারীপুরের চরমুগরিয়ায় ইকোপার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে ক্ষমতায় আসার চেষ্টা চালাচ্ছিল। আওয়ামী লীগ কখনোই কোনও বিদেশি রাষ্ট্রের প্রতি ভরসা করে ক্ষমতায় থাকে না। তবে, প্রতিবেশী সব দেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়।

মন্ত্রী বলেন, বিএনপি বিদেশিদের কাছে নালিশ দিয়ে বিএনপি ক্ষমতায় আসার চেষ্টা করে ব্যর্থ হয়ে উল্টো সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। আওয়ামী লীগ জনগণ ভিত্তিক দল। বঙ্গবন্ধু জনগণের ওপর ভিত্তি করেই দেশের স্বাধীনতা এনেছেন।

এসময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসস।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম