পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার তুর্কেমেনিস্তানের ভাইস প্রেসিডেন্ট রাসিতমেরেদোর সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। শাহরিয়ার আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের অবদানের কথা উল্লেখ করেন।
শুক্রবার রাষ্ট্রীয় সফরে গিয়ে এক বৈঠকে দুই দেশের সম্পোর্কন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। বিদ্যুৎ ও পরিবহন, অর্থনীতি, বিনিয়োগ, কৃষি, ও বিজ্ঞান ও প্রযুক্তিতে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে নিয়ে কথা বলেন তারা।
আফগানিস্তানে টিএপিআই গ্যাস পাইপলাইন শুরু করায় তুর্কেমেনিস্তানকে অভিনন্দন জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভূরাজনৈতিক কারণে এই প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ।
বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্ক জোরদারসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সফর ও আলোচনা করেন তারা। তিনি বলেন, জাতিসংঘ ও ওআইসি’র মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর নীতিমালার আলোকে দুই দেশের নীতিমালার আলোকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।
এসময় আসন্ন ৫-৬ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ওআইসি অন্তর্ভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তুর্কেমেনিস্তানের পররাষ্ট্র মন্ত্রীকে আমন্ত্রণ জানান শাহরিয়ার আলম। এছাড়া তুর্কেমেনিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশে ভিভিআইপি হিসেব সফর করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।








