নির্বাচন বানচাল করার ক্ষমতা কারও নেই: তোফায়েল

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ মার্চ ২০১৮, ০৯:২০আপডেট : ১১ মার্চ ২০১৮, ০৯:৩০

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ফাইল ছবি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। নির্বাচন বানচাল করার ক্ষমতা বাংলাদেশে কারও নেই। তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শনিবার ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি  এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা হয়েছে। তিনি বর্তমানে জেলে রয়েছেন। এ ব্যাপারে সরকারের কোনও কিছু করার নেই। আজকে প্রমাণিত হয়েছে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন।’

তিনি বলেন, ১৯৮৫ সালে ভোলায় গ্যাস পাওয়া গেছে। অন্যান্য সরকার এই গ্যাস কাজে না লাগালেও তার সরকার গ্যাস উত্তোলন করে ব্যবহার করতে সক্ষম হয়েছে। ভোলায় নদী-ভাঙন রোধে ব্যাপক কাজ হওয়াতে এখন আর নদী ভাঙছে না বলেও মন্ত্রী উল্লেখ করেন।

জেলা আওয়ামী লীগের সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ মো: ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব অনুষ্ঠানে বক্তৃতা করেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম