২৫ মার্চ রাতে এক মিনিট ‘ব্ল্যাকআউট’ থাকবে সারাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৮, ১৩:৩০আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৪:২২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

২৫ মার্চের কালরাত্রি স্মরণে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি  পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহান মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে পাকিস্তান হানাদার বাহিনীর নারকীয় নির্যাতন স্মরণে এই এক মিনিট সারাদেশ অন্ধকার রাখার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের কর্মসূচি নির্ধারণে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৈঠকে পুলিশের আইজি , র‌্যাবের ডিজি, বিজিবির মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী সেই নির্মমতাকে স্মরণ করে এ বছরের ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা এক মিনিট পর্যন্ত এক মিনিটের ব্ল্যাক আউট কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচি পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে। তবে সব ধরনের জরুরি সেবা যেমন হাসপাতাল, ফায়ার সার্ভিস ইত্যাদি এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।

এসময় তিনি জানান, পরদিন ২৬ মার্চ স্বাধীনতা দিবসেও দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। রাজধানী থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে। তবে কোনও ধরনের নাশকতার হুমকি নেই।

/এসআই/এসএসএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক