সৌরশক্তির উন্নয়নে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ মার্চ ২০১৮, ১৫:০৮আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৬:৫৭

সম্মেলনে রাষ্ট্রপতি, ছবি: ফোকাস বাংলা নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তির উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেছেন, ‘সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং টেকসই আধুনিক জ্বালানি নিশ্চিত করতে বাংলাদেশ সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত।’

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে আন্তর্জাতিক সোলার এলায়েন্স (আইএসএ)-এর সম্মেলনে রবিবার সকালে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের সম্ভাবনাগুলো প্রায়ই উন্নয়নের লক্ষ্য ঠিক করে চাপিয়ে রাখা হয়। তবুও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার কথা ভুলে যাওয়া উচিত না।’

সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করনে রাষ্ট্রপতি, ছবি: ফোকাস বাংলা নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি সৌরশক্তির সব ক্ষেত্র গতিশীল করতে গবেষণা, উন্নয়ন ও স্থানান্তরের নতুন দ্বার উন্মোচনের মাধ্যমে সক্ষমতা তৈরির জন্য আইএসএ-এর পক্ষ থেকে সব সদস্য রাষ্ট্রকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করনে রাষ্ট্রপতি, ছবি: ফোকাস বাংলা

তিনি বলেন, ‘গ্রিনহাউস গ্যাস নির্গমনের ক্ষেত্রে আমাদের অংশ ০.১ শতাংশ। কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, বন্যা ও ঘূর্ণিঝড়সহ বাংলাদেশের ওপর হুমকি ব্যাপক।’ সৌরশক্তির উন্নয়নে বিশ্ব নেতৃত্বের প্রতি রাষ্ট্রপতি আহ্বান জানান। খবর বাসস।

/এসটি/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক