রোহিঙ্গা সংকটে নিরপেক্ষ থাকবে বেইজিং: চীনের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ২১:২৮আপডেট : ১২ মার্চ ২০১৮, ২১:৩২

টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড় দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। টেকনাফের দিকে যাচ্ছেন এক রোহিঙ্গা বৃদ্ধা। হারিয়াখালী এলাকা থেকে তোলা ছবি। বাংলা ট্রিবিউন রোহিঙ্গা সমস্যায় বেইজিং নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সোমবার (১২ মার্চ) প্রথম সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে জানান মিয়ানমার ও বাংলাদেশ উভয়েই চীনের বন্ধুপ্রতিম প্রতিবেশী। রোহিঙ্গা ইস্যুতে নিরপেক্ষ ভূমিকা পালন করবে বেইজিং। আলোচনায় চীনের রাষ্ট্রদূতের কাছে এই সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক সমর্থন চান শাহরিয়ার আলম।

চীনের রাষ্ট্রদূত গত সপ্তাহে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত করার জন্য মিয়ানমারের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করলে রাষ্ট্রদূত ঝ্যাং ঝু প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে জানান, চীন মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করার চেষ্টা করছে।

চীনের অর্থায়নে বিভিন্ন অবকাঠামো প্রকল্প দ্রুত শেষ করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বিশেষ করে পদ্মা সেতু রেল সংযোগ এবং ঢাকা অঞ্চলে পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প দুটি দ্রুত শেষ করার আহ্বান জানান।

এসএসজেড/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম