নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় সুষমা স্বরাজের শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ মার্চ ২০১৮, ২৩:২৮আপডেট : ১২ মার্চ ২০১৮, ২৩:৩১

বিধ্বস্ত হওয়া বিমানের যাত্রীদের ব্যবহার্য সামগ্রী নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি কাঠমান্ডুতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও আশ্বাস দিয়েছেন।  সোমবার ওই দুর্ঘটনার পর সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ওই ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুর্ঘটনায় ৩৬ বাংলাদেশির মধ্যে ২৫ জন নিহত হয়েছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

৭১ জন আরোহী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয় এটি। নেপালের সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এই দুর্ঘটনায় ৫০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন:

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশি নিহত-আহত যারা

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক