সিঙ্গাপুরে থেকে বিকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ মার্চ ২০১৮, ১৩:৪৫আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৪:৫৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ছবি-ফোকাস বাংলা)

কাঠমান্ডুতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সিঙ্গাপুরে সফর সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (১৩ মার্চ) বিকালে দেশে ফিরছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম একথা জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বিকালে শেখ হাসিনা ঢাকা ফিরবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের সরকারি সফরে রবিবার সিঙ্গাপুর পৌঁছেন। বুধবার তার দেশে ফেরার কথা ছিল।
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে তিনি দেশে ফিরবেন। এ দুর্ঘটনায় তিনি নেপাল, চীন ও মালদ্বীপের নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিমান দুর্ঘটনার পরপরই শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা ওলির সঙ্গে কথা বলেন এবং উদ্ধার অভিযান পরিচালনা ও আহতদের চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
শেখ হাসিনা বলেন, তিন বাহিনী প্রধান এবং প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অবিরাম যোগাযোগ রাখছেন। হতাহতদের পরিবারের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয় সব পদক্ষেপ গ্রহণ করছে। খবর বাসস।

/এসটি/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান