আইনমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ১৫:১৪আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৫:১৫

অ্যাডভোকেট আনিসুল হক আইনমন্ত্রী আনিসুল হকের  সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক উপদেষ্টা এন্ড্রো আদামা ডিং। মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রীর নিজ দফতরে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার স্বীকৃতি আদায় ও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৈঠক শেষে আদামা সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের মানবিক এবং প্রশংসনীয় উদ্যোগ। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের একার সমস্যা নয়। এটি একটি আন্তর্জাতিক সমস্যা। এ সমস্যা নিরসনে জাতিসংঘ অবশ্যই বাংলাদেশের পাশে থেকে সমাধানের উদ্যোগ নেবে। গণহত্যা ও রোহিঙ্গা ইস্যুতে আইনমন্ত্রী যা বলেছেন, তা জাতিসংঘের মহাসচিবের কাছে আমি পৌঁছে দেবো।’

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি জাতিসংঘ মহাসচিবের উপদেষ্টার কাছে ২৫ মার্চের গণহত্যার স্বীকৃতি আদায়ের দাবি জানিয়েছি।  মুক্তিযুদ্ধের সময় যে হত্যাকাণ্ড হয়েছে, সে ঘটনাও তুলে ধরেছি এবং বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কথা তুলে ধরেছি। আমাদের মধ্যে আলোচনা ফলপ্রসু হয়েছে।’

/এসআই/এসএসএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম