মধুচন্দ্রিমার যাত্রা রূপ নিলো অনন্ত যাত্রায়!

সাদ্দিফ অভি
১৪ মার্চ ২০১৮, ০২:১৯আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১১:০৫



বিয়ের দিন আঁখি মনি ও মিনহাজ বিন নাসির বিয়ের ১১ দিনের মাথায় হুট করে সিদ্ধান্ত নিলেন মধুচন্দ্রিমায় মালয়েশিয়া নয়, নেপাল যাবেন আঁখি মনি ও মিনহাজ বিন নাসির দম্পতি। তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করেন হিমালয়ের দেশ নেপালের উদ্দেশে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার বিএস ২১১ ফ্লাইটে শুরু হয় তাদের আনন্দযাত্রা। কিন্তু এই যাত্রাই রূপ নিলো তাদের অনন্ত যাত্রায়!

সোমবার বিধ্বস্ত হওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানে মৃত ২৬ বাংলাদেশিদের মধ্যে আছেন এই নব দম্পতি।
ঢাকার মহাখালীতে থাকতেন আঁখি মনি ও মিনহাজ বিন নাসির। প্রেম করেছেন চার বছর; এরপর পারিবারিকভাবেই বিয়ের বন্ধনে আবদ্ধ হন গত ২ মার্চ। মালয়েশিয়ায় মধুচন্দ্রিমায় যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত বদলে নেপাল যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান আঁখি মনির বন্ধু মৈত্রী আহসান। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, চার বছর প্রেম করে বিয়ে হয় তাদের। এই বিয়ে নিয়েও অনেক ঝামেলা হয়। যাহোক সবকিছুর অবসান হয়ে বিয়েটা হয়। ওর জামাই খুব খুশি ছিল।ওদের আসলে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু হুট করেই ওর জামাই নেপালে যাওয়ার প্ল্যান করেন।

তিনি আরও বলেন, ‘ওরা এক ভাই এক বোন,আঁখি বড়। ওর পড়া লেখা শেষ, ওকে নিয়েই সবকিছু ছিল। ওর মা আর ওর গায়ের রঙ শ্যামলা ছিল বলে আঁখির খুব কষ্ট ছিল। আর সেই মেয়ে আজকে আগুনে পুড়ে কয়লা! আগুনের সামনে জেতে চাইতো না আরও কালো হয়ে যাবে বলে! অনেক ঢং করে কথা বলতো, আর খুব হাসিখুশি ছিল। খুব জোরে জোরে হাসতো সে। আর কোনও কথায় কোনোদিন রাগ করতো না, সবকিছুই খুব সহজে নিতো।

/এইচআই/

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম