৩৮ আসনে পরিবর্তন এনে সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়া চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ১৩:১২আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৪:২৫

নির্বাচন কমিশন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ১৬টি জেলার ৩৮টি সংসদীয় আসনের পরিবর্তন আসছে। বুধবার (১৪ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবন অফিসে অনুষ্ঠিত কমিশন সভায় এই খসড়া চূড়ান্ত করা হয়।
পরে বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ খসড়া চূড়ান্তের কথা জানান।
তিনি বলেন, ‘কমিশন ১৬টি জেলার ৩৮টি নির্বাচনি এলাকা পুনর্গঠন করেছে। আজই বিজ্ঞপ্তির মাধ্যমে এটি প্রকাশ করা হবে। এর ওপর কোনও দাবি বা আপত্তি থাকলে ১ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। এটি যাচাই-বাছাই করে ৩০ এপ্রিল ৩০০ সংসদীয় আসনের গেজেট প্রকাশ করা হবে। ’
এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন বলেন, ‘২০১১ সালের আদমশুমারির ভিত্তিতে ২০১৩ সালে একদফা সংসদীয় আসনে পরিবর্তন আনা হয়। যার কারণে এবার বড় ধরনের কোনও পরিবর্তন আসেনি এবং কোনও জেলার আসনও হেরফের হয়নি।’

/ইএইচএস/এআর/টিএন/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম