ব্যাংক ঋণের সুদের হার ডাবল ডিজিট হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

পাভেল হায়দার চৌধুরী
১৪ মার্চ ২০১৮, ২৩:৫৪আপডেট : ১৫ মার্চ ২০১৮, ০৮:২৬

 

গণভবনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) ব্যাংকগুলোর সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার জন্য বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সুদের হার ডাবল ডিজিট হলে সরকার কঠোর হবে।’ বুধবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড.আবদুর রাজ্জাক এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এর জবাবে সরকার প্রধান বলেন, ‘ব্যাংক ঋণে চড়া সুদ গ্রাহকের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। অবশ্যই সুদের হার সিঙ্গেল ডিজিটে আসতে হবে।’

প্রসঙ্গত, বর্তমানে ব্যাংক ভেদে ঋণের ওপর  ১০ শতাংশ থেকে ১২ পর্যন্ত সুদ নিচ্ছে।

রুদ্ধদ্বার এই সভায় জানানো হয়, আগামী ২২ মার্চ বাংলাদেশ উন্নয়নশীল দেশে প্রবেশ করার ঘোষণা আসছে। এই উপলক্ষে সরকারের সব মন্ত্রণালয় ও সেক্টরের যেন নানা আয়োজন থাকে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, এটি যেহেতু সরকারের অর্জন, তাই দলের চেয়ে ঘটা করে নানা আয়োজন সরকারেরই থাকা উচিত। নেপালে ইউএস বাংলার একটি বিমান দুর্ঘটনা হয় গত সোমবার। এই দুর্ঘটনায় ৩১ বাংলাদেশি নিহত হন। এ সম্পর্কে পরবর্তী করণীয় নির্ধারণ করতে দলের নীতি-নির্ধারনী পর্যায়ের সঙ্গে এই বৈঠকে মিলিত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সভায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করা হয়। যেসব আওয়ামী লীগ নেতাদের এলাকায় এসব হতাহতদের বাড়ি রয়েছে সেসব নেতাদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। বৈঠকে সরকারের পক্ষ থেকে হতাহতদের বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের লাশ শনাক্তকরণসহ দেশে ফিরিয়ে আনতে কিছু সময় লাগবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে দ্রুত সব রকম পদক্ষপ গ্রহণ করছে সরকার।’

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম