প্রতি বিভাগে মেয়েদের জন্য টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের পরিকল্পনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ মার্চ ২০১৮, ১১:৩৭আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১১:৪৭

শিক্ষা মন্ত্রণালয় সরকার দেশের প্রত্যেক বিভাগে মেয়েদের জন্য একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এছাড়াও চলতি বছর ১০ হাজার ব্যক্তিকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে।

বুধবার কারিগরি শিক্ষা অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মাসিক সমন্বয় সভা ও স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের (স্টেপ) অগ্রগতি’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানানো হয়।

শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ। সময়োপযোগী এ শিক্ষাকে এগিয়ে নিতে নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে শিক্ষকদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে।’ কারিগরি শিক্ষার উন্নয়নে সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দেশে ১২৫টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪ হাজার ১৭৮ জনকে বৃত্তি , ৯২ হাজার ১২৮ জন উপবৃত্তি দেওয়া হয়েছে। গত বছর ৩০৭ জন ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থী স্কলারশিপ পেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করতে মাস্টার্স/পিএইচডি পর্যায়ে স্কলারশিপ দেওয়ার পাশাপাশি স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের উদ্যোগও নেওয়া হয়েছে। অদক্ষ, আধা দক্ষদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে এ অধিদফতর। সে অনুযায়ী এলাকাভিত্তিক সুবিধা বঞ্চিত যুবকদের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। উদ্যোগ নেওয়া হয়েছে নানা ধরনের কর্মসংস্থানের।

স্টেপ’র প্রকল্প পরিচালক এ বি এম আজাদ বলেন, কারিগরি শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে স্টেপ একটি বড় প্রকল্প। ১ হাজার ৭৮২ কোটি টাকার এ প্রকল্পটি বিশ্ব ব্যাংক, কানাডা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত। পাঁচ বছর মেয়াদী প্রকল্পটি ২০১০ সালে শুরু হয়। পরবর্তীতে এর মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়। সাফল্যের কারণে প্রকল্পটি পরবর্তীতে তিন বছরের জন্য বাড়িয়ে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়। প্রায় ৯ বছরের প্রকল্প এটি।

কাজী কেরামত আলী বলেন, সরকার কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং শতভাগ বৃত্তি প্রদান করছে। পাশাপাশি ছেলেদেরও কারিগরি বৃত্তি সুবিধা প্রদান করা হচ্ছে। ফলে কারিগরি শিক্ষার নিতে এখন অনেকেই উৎসাহী। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম