জাতীয় স্বার্থে সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান গওহর রিজভীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১৮:৩৯আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৮:৫২

সফলভাবে কোর্স সমাপ্তকারীদের মধ্যে সনদ বিতরণ করছেন ড. গওহর রিজভী (ছবি- আইএসপিআর) জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সবাইকে সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘ক্যাপস্টোন কোর্স-২০১৮/১’-এর সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে দুই সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স-২০১৮-১ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৫ মার্চ) এই কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. গওহর রিজভী। সফলভাবে কোর্স শেষ করায় ফেলোদের ধন্যবাদ জানান তিনি।
ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী তার বক্তব্যে জ্ঞান ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে একটি সমন্বিত ও সহযোগিতামূলক কাঠামো গঠনের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সামরিক ও বেসামরিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে সবার ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ক্যাপস্টোন কোর্সে ৯ জন সংসদ সদস্য, তিন জন সিনিয়র সামরিক কর্মকর্তা, চার জন অতিরিক্ত সচিব পর্যায়ের প্রশাসনিক আমলা, দুই জন প্রখ্যাত শিক্ষাবিদ, নীতি নির্ধারণী পর্যায়ের একজন চিকিৎসক, একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা, ১ জন ব্যাংক ও আর্থিক খাতের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তা, সাত জন ব্যবসায়ী, তিন জন গণমাধ্যম ব্যক্তিত্ব, একজন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, একজন শিক্ষাবিদ এবং একজন অনারারি কনসাল জেনারেলসহ ৩৪ জন ফেলো অংশ নেন।
সনদ বিতরণী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের অনুষদ সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/জেইউ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম