১৪ এপ্রিল শবে মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ২০:৪৯আপডেট : ১৮ মার্চ ২০১৮, ২৩:৩৬

শবে মিরাজ রবিবার (১৮ মার্চ) হিজরি রজব মাসের চাঁদ না দেখা যাওয়ায় আগামী মঙ্গলবার (২০ মার্চ) থেকে রজব মাস গণনা শুরু হবে। ফলে ১৪ এপ্রিল শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মিরাজ বা শবে মিরাজ পালিত হবে। রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, বাংলাদেশের আকাশে রবিবার ১৪৩৯ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল সোমবার (১৯ মার্চ) জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার (২০ মার্চ) মঙ্গলবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। ফলে আগামী ১৪ এপ্রিল শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মিরাজ (শবে মিরাজ) পালিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ্ নূরী। সভায় তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজান-উল-আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. সাইদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, উপ-প্রধান তথ্য কর্মকর্তা মু. সাইফুল্লাহ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জিয়াউল হাসান, ঢাকা জেলার আরডিসি মো. ইলিয়াস মেহেদী, ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. ইউসুফ আলী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আবদুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান,লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম