এয়ারলাইন্সগুলোকে সর্তকতার সঙ্গে বিমান পরিচালনার পরামর্শ বিমানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ২১:২৫আপডেট : ২২ মার্চ ২০১৮, ২১:৪৩

ঢাকা ট্রাভেল মার্ট উদ্বোধন করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল দেশের এয়ারলাইন্সগুলোকে সর্তকতার সঙ্গে পরিচালনার পরামর্শ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। তিনি বলেন, ‘ভবিষতে যেন আর কোনও দুর্ঘটনা না ঘটে, এজন্য সবাইকে আরও সর্তক হতে হবে।’ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ঢাকা ট্রাভেল মার্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, ‘ব্যবসা বড় কথা নয়, ব্যবসার চেয়ে জীবন অনেক বেশি মূল্যবান। পাইলট, কেবিন ক্রুসহ অন্যদের আরও আন্তরিক হতে হবে।’ তিনি বলেন, ‘আমি নেপালের প্রধানমন্ত্রীসহ অন্য দায়িত্বশীলদের বলেছি, আপনাদের বিমানবন্দর ঠিক করুন।  নেপালের প্রধানমন্ত্রীকে বলেছি, আমাদের পাইলটের কোনও দোষ নেই, টাওয়ার থেকে ভুল তথ্য দিয়েছে।’

নিজের নেপাল ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে বিমানমন্ত্রী  বলেন, ‘আমি যেদিন নেপাল গেলাম (১৩ মার্চ), সেই দিনের উড়োজাহাজটি একঘণ্টা আকাশে আটকে রেখেছে।  আমি একঘণ্টা নামতে পারিনি।  বারবার পাইলটের কাছে খোঁজ নিচ্ছিলাম। আমাদের সিভিল এভিয়েশনের কর্মকর্তা ছিলেন সেই ফ্লাইটে, তিনি গিয়েছিলেন ককপিটে। আমি তাদের (সিভিল এভিয়েশন কর্মকর্তা) বলেছিলাম, আমরা নামতে পারবো কিনা। আমাদের এক কর্মকর্তা বললেন, স্যার একঘণ্টা আকাশে ঘুরবে, তখন আমার কলিজায় একটা কামড় দিয়ে উঠেছে। একঘণ্টা আমার কাছে দশ ঘণ্টা মনে হয়েছে। আমার গলা শুকিয়ে গেছে, আল্লাহকে ঢেকেছি। আমি তখন বলেছিলাম, পাশে কোনও দেশের বিমানবন্দরে নামানো যায় কিনা, অথবা ব্যাক করো। তখন ওরা (সিভিল এভিয়েশন কর্মকর্তা) বললো, অসুবিধা নেই। জানতে চাইলাম তাদের কাছে ফুয়েল আছে কিনা।  যাই হোক, এ বিমানবন্দরটা (নেপালের ত্রিভুবন বিমানবন্দর) অন্ত ঝুঁকিপূর্ণ।’

দেশের পর্যটক আগমনের হার বেড়েছে মন্তব্য করে বিমানমন্ত্রী বলেন, ‘গড়ে উঠেছে নতুন স্থাপনা ও অবকাঠোমো। গত বছর ৭ লাখ  বিদেশি পর্যটক এদেশে এসেছেন।  তবে এটা নিয়ে বেশি সন্তুষ্ট হওয়ার অবকাশ নেই।’  

অনুষ্ঠান আরও বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. আলী আহসান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী ইমরান আসিফ ও বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম প্রমুখ।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম