দেশে লোডশেডিং নেই বললেই চলে: মায়া

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ মার্চ ২০১৮, ১৯:২৭আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৯:৩৭

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বর্তমানে দেশে লোডশেডিং নেই বললেই চলে।  সরকার প্রত্যেক ঘরে-ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে।

শুক্রবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারের উন্নয়ন শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,খালেদা জিয়ার সময় দেশে অনেক লোডশেডিং ছিল। আর বর্তমান সরকারের সময়ে দেশে লোডশেডিং নেই বললেই চলে। ছেলে-মেয়েদের লেখাপড়ার সুবিধার জন্য প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মতলবে ৫ শতাধিক কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মতলবের রাস্তাঘাট আলোকিত করতে ৯ শতাধিক সোলার প্যানেল ও স্ট্রিট ল্যাম্প স্থাপন করা হয়েছে।

সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ স্বপন মোরশেদের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, ছেংগারচর পৌর মেয়র রফিকুল আলম জজ প্রমুখ। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম