বিমান দুর্ঘটনায় আহত শাহীনের অস্ত্রোপচার ও শাহরিনের ড্রেসিং সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৮, ১৫:০৩আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৬:১৪

শাহরিন ও শাহীন

নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহীন ব্যাপারীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আর শাহরিন আহমেদের ড্রেসিং করা হয়েছে। আজ রবিবার (২৫ মার্চ) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের অস্ত্রোপচার ও ড্রেসিং করেন চিকিৎসকরা।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহীন ব্যাপারীর অস্ত্রোপচার করা হয়েছে। তার শরীরের ম্যাক্সিমাম চামড়া লাগানো হয়েছে। আর শাহরিন আহমেদের ড্রেসিং করা হয়েছে। সে এখন অনেক ভালো আছে।

আহত কবির হোসেনকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার ব্যাপারে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রসেস চলছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে নিয়ে যাবে।’

উল্লেখ্য, ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। ওই বিমানটিতে চারজন ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৪৯ জন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমানটির ৪ জন ক্রুসহ  ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি ও চীনের একজন যাত্রী রয়েছেন। আহত ২২ জন আরোহীর মধ্যে ১০ জন বাংলাদেশি, ১১ জন নেপালি ও একজন মালদ্বীপের। গত শনিবার মোট ২৮টি মরদেহ শনাক্ত করা হয়। এর মধ্যে বাংলাদেশি ১৭ জন, নেপালি ১০ জন ও একজন চীনা নাগরিক।

/টিওয়াই/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম