স্বাধীনতার লক্ষ্য অর্জনে একযোগে কাজ করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ মার্চ ২০১৮, ২৩:৫০আপডেট : ২৬ মার্চ ২০১৮, ০০:০৬

বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তার জন্য ত্রিশ লক্ষাধিক মুক্তিযোদ্ধার রক্ত এবং দুই লক্ষাধিক মা-বোনকে ইজ্জত দিতে হয়েছে। অনেক মূল্যে পাওয়া এ স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’ লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে গণহত্যা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লন্ডনে বাংলাদেশ হাই কমিশন রবিবার (২৫ মার্চ) যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করেছে। এর অংশ হিসেবে হাই কমিশনে রবিবার বেলা ১১টায় দিবসটির তাৎপর্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ছাড়াও যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি, হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, হাই কমিশনার মো. নাজমুল কাওনাইন।

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম