পাঁচ সিটির নির্বাচন আয়োজনে কোনও জটিলতা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ২০:৪৩আপডেট : ২৮ মার্চ ২০১৮, ২০:৪৪

নির্বাচন ভবন গাজীপুর ও খুলনাসহ পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করতে কোনও জটিলতা নেই বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ইসির পাঠানো এক চিঠির জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

বুধবার (২৮ মার্চ) ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান মন্ত্রণালয় থেকে চিঠির জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী শনিবার (৩১ মার্চ) ইসির সভা অনুষ্ঠিত হবে। ওই সভার এজেন্ডায় গাজীপুর ও খুলনা সিটির নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।’

এর আগে গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের সীমানা, ওয়ার্ড বিভক্তিকরণ, আদালতের আদেশ প্রতিপালন ও প্রাসঙ্গিক বিষয়ে সর্বশেষ অবস্থাসহ মতামত জানাতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দিয়েছিল ইসি। ওই চিঠির জবাব না পেয়ে গত ২০ মার্চ ফের আরেকটি চিঠি দেয় কমিশন। শেষের চিঠির জবাবে এই পাঁচ সিটির বিষয়ে অবস্থান জানালো স্থানীয় সরকার মন্ত্রণালয়।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম