জিয়াউর রহমান পাকিস্তানিদের চাওয়াকে বাস্তবায়িত করতে চেয়েছিলেন: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ মার্চ ২০১৮, ০৯:৩৩আপডেট : ৩১ মার্চ ২০১৮, ০৯:৪৩

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে পাকিস্তানিদের চাওয়াকে বাস্তবায়িত করতে চেয়েছিলেন।

শুক্রবার বিকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের কল্যাণে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জিয়া মুক্তিযোদ্ধা সংসদকে তছনছ করে দিয়েছেন। দলীয়করণ করে বাংলাদেশ জিন্দাবাদ শিখিয়ে তাদের মধ্যে বিজাতীয় ভাবধারা সৃষ্টি করার অপচেষ্টা করেছেন। তার উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের মধ্যে যদি ভাঙন ধরানো যায়, তাহলে পাকিস্তানিরা যা চায় সেটা এই দেশে বাস্তবায়ন করা যাবে।’

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান,এজন্য তাদের সবধরনের সহযোগিতা করা হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মুক্তিযোদ্ধারা এখন গর্বের সঙ্গে নিজেদের পরিচয় দিতে পারেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, সুখি সমৃদ্ধ একটি বাঙালি জাতি গড়ে তোলা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। সুখি সমৃদ্ধ জাতি প্রতিষ্ঠা করতে হলে, আগে প্রতিটি মানুষ সুখি হতে হবে। জনগণের সুখ-শান্তির কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের অসহায় মানুষগুলোকে সুখি করতে চান। তাদের মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করতে চান।

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি জেলা প্রশাসক হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও ঝালকাঠি পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপ-পরিচালক শ্যামা প্রসাদ দে বক্তব্য রাখেন। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম