আজও শিলাবৃষ্টি হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৮, ১৩:২৭আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৩:৩৭

শিলাবৃষ্টি দেশের কোথাও কোথাও আজ শনিবারও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে একথা বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, দুই-এক দিনের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তবে এপ্রিলে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার পর্যালোচনায় বলা হচ্ছে, দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেতুঁলিয়াতে  ৩১ মিলিমিটার। সর্বনিম্ন ঢাকায় এক মিলিমিটার।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামীকাল (রবিবার) পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে । এরপর কিছুটা স্বাভাবিক হবে। তবে কালবৈশাখী ঝড়ের সময় এটা। মে মাস পর্যন্ত মাঝে মধ্যেই কালবৈশাখী ঝড় হতে পারে।

তিনি বলেন, কোনও স্থানের আবহাওয়া হঠাৎ খুব উত্তপ্ত হলে সেখানকার বাতাস হালকা হয়ে দ্রুত ওপরের দিকে উঠে যায়। একে বলা হয় বাতাসের ঊর্ধ্বমুখী চাপ। ঊর্ধ্বাকাশের ঠাণ্ডা আবহাওয়ার সংস্পর্শে এসে সেই বাতাস ঠাণ্ডা হয়ে ঝোড়ো মেঘে পরিণত হয় এবং শুরু হয় ঝড়।

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম