১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৮, ১৪:১৩আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ০১:১১

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ এপ্রিল, যাচাই-বাছাই ১৫ ও ১৬ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ২৪ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এর আগে সিইসির সভাপতিত্বে কমিশনের সভায় এ দুটি নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়।

সিইসি জানান, গত ৮ মার্চ গাজীপুর এবং ৩০ মার্চ খুলনা সিটি করপোরেশন নির্বাচনযোগ্য হয়েছে। তবে এইচএসসি পরীক্ষা ও রমজানের বিষয়টি বিবেচনা করে আমরা ভোটগ্রহণের এ তারিখ নির্ধারণ করেছি। রমজানের পরে সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, গাজীপুর সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ৫৭ এবং সংরক্ষিত ওয়ার্ড ১৯টি। মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। খুলনায় সাধারণ ওয়ার্ড ৩১টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১০টি। মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৪৫৩ জন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচনে খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা নতুন একটি ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) সংগ্রহ করেছি। এই সিটি করপোরেশন নির্বাচনে কিছু কেন্দ্রে আমরা পরীক্ষামূলকভাবে এটি চালু করবো।’

নির্বাচনের আগে দুই সিটি অনেক প্রার্থীর পোস্টার ব্যানারে ছেয়ে গেছে। এ বিষয়ে কমিশন কী ব্যবস্থা নেবে--এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার তফসিল ঘোষণা করেছি। আমরা তাদের নোটিশ দেবো। এরপর আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তথ্য নিয়েছি। এই দুটি সিটিতে নির্বাচনে আইনি কোনও বাধা নেই বলে তারা জানিয়েছে। আশাকরি এ নির্বাচনে আইনি কোনও জটিলতা হবে না।’

 

      

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম