আগামী বছর জুনে পায়রার প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ এপ্রিল ২০১৮, ০৯:৪২আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১০:৫৩

নির্মাণাধীন পায়রা বিদ্যুৎকেন্দ্র আগামী বছর জুনে পায়রা ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু হবে।

পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন বলেন, এই বিদ্যুৎকেন্দ্রটি হবে পরিবেশবান্ধব। এতে স্বচ্ছ কয়লা (ক্লিন কোল) ব্যবহৃত হবে। এই প্ল্যান্ট দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

তিনি বলেন, ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটের উৎপাদনও ২০২০ সালের মধ্যে শুরু হবে। এতে এই কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা হবে ১৩২০ মেগাওয়াট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীনের বিদ্যুৎ কোম্পানি সিএমসি এবং বাংলাদেশের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের (এনডব্লিউপিজিসিএল) যৌথ উদ্যোগে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) প্রায় ২ বিলিয়ন টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, সরকার এই অঞ্চলের পরিবেশ, জনবসতি ও জীববৈচিত্র্যের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে। গভীর সাগর থেকে আচ্ছাদিত বার্জে কয়লা প্ল্যান্টে নেওয়া হবে।

এর আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই প্রকল্পের নির্মাণকাজ দেখে সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘আমি এই প্রকল্পের দ্রুত নির্মাণকাজে অত্যন্ত আনন্দিত।’

২০১৪ সালে ১৯ মার্চ এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ও চীনের দুই কোম্পানির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে ক্রয় ও নির্মাণ চুক্তি হয় ২০১৬ সালের ২৯ মার্চ। খবর বাসস।

 

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম