ঢাকায় হচ্ছে ‘জয়িতা টাওয়ার’

শফিকুল ইসলাম
০৪ এপ্রিল ২০১৮, ১৭:২২আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ২১:০২

 

জয়িতা দেশের প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য রাজধানীর ধানমন্ডিতে নির্মাণ করা হচ্ছে জয়িতা টাওয়ার। জয়িতা ফাউন্ডেশনের নিজস্ব এক বিঘা জমির ওপর নির্মিত হবে এ টাওয়ার। জয়িতা ফাউন্ডেশন পরিচর্যায় দেশের নারী উদ্যোক্তা উন্নয়নে বিকাশ সাধনের উদ্দেশ্যে প্রয়োজনীয় ভৌত অবকাঠামোগত সুবিধাসহ ১২-তলাবিশিষ্ট এই টাওয়ার নির্মাণে সরকারের ব্যয় হবে ১৪৫ কোটি ২৫ লাখ টাকা। এ লক্ষ্যে জাতীয় ‘জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্প’ অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ সব তথ্য জানা যায়।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা মহিলা বিষয়ক অধিদফতর নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে ২০১১ সালে ‘নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস’ নামে সরকারের অর্থায়নে ৩ বছর মেয়াদি একটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করে। ওই কর্মসূচির আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য ‘জয়িতা’ নামে একটি বিপণন কেন্দ্র চালু করা হয়। পরবর্তী সময়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় একটি স্থায়ী ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ‘জয়িতা ফাউন্ডেশন’ গড়ে তোলা হয়।

সূত্র জানায়, এটি বাংলাদেশ সরকারের নৈতিক ও আর্থিক সহায়তাপুষ্ট একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নারীদের বিভিন্নমুখী ব্যবসা উদ্যোগে সম্পৃক্ততার জন্য উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করে। আত্মপ্রত্যয়ী ও অদম্য নারীরা জয়িতা ফাউন্ডেশনের সহায়তায় ব্যবসার মাধ্যমে আত্মকর্মসংস্থান করতে পারে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, ১৫৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য প্রকল্পটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জয়িতা ফাউন্ডেশন ও গণপূর্ত অধিদফতর বাস্তবায়ন করবে। বরাদ্দের পুরো অর্থই সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে। প্রকল্পটি ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হবে।

এ প্রকল্পের আওতায় টাওয়ার ভবন ছাড়াও প্রকল্পের অভ্যন্তরীণ রাস্তা, সাইট অফিস, ড্রেন, সীমানা দেয়াল, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা থাকবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি বাংলাদেশ সরকারের নৈতিক ও আর্থিক সহায়তাপুষ্ট একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নারীদের বিভিন্নমুখী ব্যবসা উদ্যোগে সম্পৃক্ততার জন্য উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তাদানের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করে। এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে।’ তিনি বলেন, ‘নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রির ক্ষেত্রে সহায়ক হবে এ টাওয়ার।’

/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের