রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাস্তব কোনও অগ্রগতি হচ্ছে না: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১৫:১৯আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৭:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠির সাক্ষাত। ((ছবি: পিআইডি)

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে বাস্তব কোনও অগ্রগতি হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। দুই দেশের মন্ত্রীপর্যায়ে বৈঠকসহ আমরা বেশ কিছু উদ্যোগও নিয়েছি। কিন্তু, বাস্তবে কোনও অগ্রগতি হচ্ছে না।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠি বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে গণভবনে সৌজন্যে সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ পর্যন্ত প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা হয়েছে। সরকার রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর রেখেছে।’

সৌজন্যে সাক্ষাতে সলিল শেঠি জানান, রোহিঙ্গারা যাতে দেশে ফিরে যেতে পারে, সেজন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের কাজ অব্যাহত রেখেছে। তিনি বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে যা হয়েছে, তা অপরাধ। রোহিঙ্গাদের বিষয়ে বিশ্বজুড়ে জনমত সৃষ্টি করতে হবে।’

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

/পিএইচসি/এনআই/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম