অপব্যাখ্যা দিয়ে ইসলামের সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১৬:৫৩আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৭:৩১

 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৯টি মডেল মসজিদের ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) সবাইকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে ইসলাম ধর্মের সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে। আমরা চাই মানুষ ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করুক। চাই ধর্ম সম্পর্কে জানুক, ধর্মের প্রচার ও প্রসার হোক। ইসলামি সংস্কৃতির চর্চা হোক।’ বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের কয়েকটি জেলা-উপজেলায় ৯টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যেসব এলাকায় মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে, সেসব জেলা উপজেলা হলো—গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, ঝালকাঠির রাজাপুর, খুলনা জেলা সদর, বগুড়ার শেরপুর, রংপুর জেলা সদর, ময়মনসিংহ জেলা সদর, সিলেটের দক্ষিণ সুরমা, নোয়াখালী জেলা সদর ও চট্টগ্রামের কল্পলোক আবাসিক এলাকা।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে এই ৯টির কাজ শুরু করা হলো।’ তিনি আরও বলেন, ‘আমরা সেটাই চাই, বাংলাদেশের মানুষ গড়ে উঠবে অসাম্প্রদায়িক চেতনায়। সবাই নিজ নিজ ধর্ম পালন করবে স্বাধীনভাবে।’

এরপর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উদ্বোধন করা ৯টি মডেল মসজিদের ইমামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় গণভবনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রমুখ।

/পিএইচসি /এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম