নাবিস্কো ভবনের অবৈধ অংশ ভেঙে দিল ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১৮:০৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৮:২০

অভিযান চালিয়ে নাবিস্কো ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দিয়েছে ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালত

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত নাবিস্কো কোম্পানির মূল ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মূল নকশার বাইরে ভবনটির কিছু অংশ ফুটপাতের জায়গা দখল করে নির্মাণ করায় তা ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাতে কার পার্কিং করার দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে নগদ অর্থ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চালিয়ে নাবিস্কো ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দিয়েছে ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালত

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার জানান, অভিযানকালে ফুটপাত দখল করে নির্মিত নাবিস্কো ভবনের ১টি সিঁড়ি, ১টি কক্ষ ও ৩০ ফুট সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়। তাছাড়া পিডব্লিউডি’র স্টাফ কোয়ার্টারের পাশে অবৈধভাবে নির্মিত ১টি ২০ বর্গফুটের স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধভাবে স্থাপিত আরও ২০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এ ছাড়া ফুটপাতের ওপর গাড়ি পার্কিং করার দায়ে ১টি প্রাইভেট কারকে ১০ হাজার, এনার্জিপ্যাক’কে ২৫ হাজার ও এ টু জেড কার সেন্টারকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানের সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সফিউল্লাসহ ডিএনসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম