ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৭:০৬আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৭:১৭

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে

ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় গোখলে পরিচিতমূলক সফরে আজ  রবিবার (৮ এপ্রিল) ঢাকায় এসে পৌঁছেছেন। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলের সঙ্গে সোমবার (৯ এপ্রিল) দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন এম শহীদুল হক।  গোখলে তিন দিন ঢাকায় অবস্থান করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এটি তার পরিচিতমূলক সফর। বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন দুই পররাষ্ট্র সচিব।

ভারতে পররাষ্ট্র সচিবের সফরের সময়ে বাংলাদেশ বেতার ও  অল ইন্ডিয়া রেডিও এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।

এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরে বাংলাদেশ ও ভারত সম্পর্কের ওপর একটি সেমিনারেও অংশগ্রহণ করবেন বিজয় গোখলে।

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম