৩৯তম বিশেষ বিসিএস: আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৭:৪০আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৭:৪৩

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জনের শূন্য পদে নিয়োগের জন্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। প্রতিযোগিতামূলক বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে এসব শূন্য পদ পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। রবিবার (৮ এপ্রিল) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বিপিএসসি’র ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা রয়েছে, ৩৯তম বিশেষ বিসিএস-এ অংশ নিতে আগামী ১০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স ২১-৩২ বছর হতে হবে। এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমসিকিউ আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হতে পারে। সঠিক তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
লিখিত পরীক্ষা হিসেবে এমসিকিউ নেওয়া হবে ২০০ নম্বরের এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ৫০ নম্বর। লিখিত পরীক্ষায় পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ধরা হয়েছে ৫০। লিখিত পরীক্ষা শুধু ঢাকায় হবে।
আগ্রহী প্রার্থীদের টেলিটকের মাধ্যমে http://bpsc.teletalk.com.bd ঠিকানায় ফরম পূরণ করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম