রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেবে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৮, ১৩:১২আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৩:৫৬

রোহিঙ্গা সংকট রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের উদ্যোগকে পূর্ণ সমর্থন দেবে ভারত। সোমবার (৯ এপ্রিল) পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখল বৈঠক করেন। এরপর ভারতের পররাষ্ট্র সচিব এ কথা জানান।
তিনি বলেন, ‘রাখাইন থেকে বাস্তুচ্যুত জনগণের জন্য বাংলাদেশ যা করেছে তা প্রশংসনীয়। যত শিগগির সম্ভব এদের প্রত্যাবর্তনসহ এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশ সরকারের উদ্যোগকে পূর্ণ সমর্থন দেবে ভারত।’
তিনি আরও বলেন, ‘আমরা এর আগে প্রথম দফায় তাদের জন্য ত্রাণ দিয়েছিলাম। দ্বিতীয় দফায় আমরা তাদের ত্রাণ দিতে যাচ্ছি। এছাড়া রাখাইনে প্রি-ফেব্রিকেটেড বাড়ি তৈরি করছি এদের জন্য।’

তিস্তা ইস্যুর কথা সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, ‘আমাদের দুই দেশের সম্পর্কে অনেক অগ্রগতি হলেও কিছু কিছু বিষয়ে এখনও সমাধান হয়নি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা অভ্যন্তরীণভাবে যত দ্রুত সম্ভব এগুলো সমাধানের চেষ্টা করছি।’

বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, ‘আমরা বাংলাদেশ-ভারতের মধ্যে সব বিষয় নিয়ে আলোচনা করেছি। এরমধ্যে রোহিঙ্গা এবং তিস্তা ইস্যুটি রয়েছে। রোহিঙ্গা ইস্যুতে আমরা ভারতীয় বন্ধুর অবস্থানে খুশি।’

বৈঠক শেষে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু চেয়ার প্রতিষ্ঠার জন্য সমঝোতা স্মারক, নুমালিগড় পাইপলাইন বিষয়ক সমঝোতা স্মারক, ৫০৯টি স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপন, রংপুর সিটি করপোরেশন উন্নয়ন এবং বাংলাদেশ বেতার ও প্রসার নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।

/এসএসজেড/এসএসএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের