মন্ত্রিসভা বৈঠক সম্পর্কিত কার্যক্রমের প্রতিবেদন অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৮, ১৭:৫৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৮:২২

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক  (ছবি: ফোকাস বাংলা) সরকারের ২০১৮ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম ত্রৈমাসিকের মন্ত্রিসভা বৈঠক সম্পর্কিত কার্যক্রমের প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। সোমবার তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বৈঠক শেষে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি জানান, বৈঠকে জানানো হয়েছে, এই তিনমাসে মন্ত্রিসভার বৈঠক হয়েছে সাতটি। সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৬৩টি। বাস্তবায়ন করা হয়েছে ৪৩টি। বাস্তবায়নের হার ৬৮ দশমিক ২৫ শতাংশ। বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে ২০টি সিদ্ধান্ত। বাস্তবায়নের হার ৩১ দশমিক ৭৫ শতাংশ। আর এ সময়ের মধ্যে নীতি/কর্মকৌশল অনুমোদন করা হয়েছে তিনটি। এমওইউ/ চুক্তি অনুমোদন হয়েছে চারটি। সংসদের আইন পাস হয়েছে ১৫টি।

২০১৭ সালের এই একই প্রান্তিকে বৈঠক হয়েছিল ১০টি। সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ১০১টি। বাস্তবায়ন হয়েছে ৪৭টি। বাস্তবায়নের হার ছিল ৪৬ দশমিক ৫৩ শতাংশ। বাস্তবায়নের অপেক্ষায় ছিল ৫৪টি। বাস্তবায়নের হার ছিল ৫৩ দশমিক ৪৭ শতাংশ। নীতি/কর্মকৌশল অনুমোদন হয়েছিল ৫টি। চুক্তি/এমওইউ অনুমোদন হয়েছিল আটটি। সংসদে আইন পাস হয়েছিল দশটি। পর্যালোচনায় দেখা গেছে, গত বছরের চেয়ে এই বছরে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ভালো।

বৈঠকে ‘কৃষি বিপণন আইন ২০১৮’,  ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮’, ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ খসড়া’ অনুমোদন দেওয়া হয়েছে। 
আন্তর্জাতিক উদরাময় গবেষণা আইন বাংলাদেশ ২০১৭-এর খসড়া অধিকতর পরীক্ষার জন্য স্বাস্থ্য সেবা বিভাগে ফেরত দেওয়া হয়েছে। 

এছাড়া, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাব প্রতিবছর ১ অগ্রাহয়ণ তারিখকে নবান্ন উৎসব ঘোষণা সংক্রান্ত একটি প্রস্তাব অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়েছে।

 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম