মন্ত্রিপরিষদের বৈঠকে ‘সরকারি ই-মেইল নীতিমালা-২০১৮’-এর অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এই আইনে প্রস্তাব করা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ব্যক্তিগত কোনও ইমেইল ব্যবহার করতে পারবেন না। তাদের সরকারি ই-মেইল ডটবক্সডটবিডি ব্যবহার করতে হবে।








