ভিসির বাসভবনে হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৮, ১১:১৬আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১১:৪৫

ভিসির বাড়ি পরিদর্শনে ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‌উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের বাসভবনে ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার সকালে ভিসির বাড়ি পরিদর্শনের সময় এসব কথা বলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘হামলা ছিল পরিকল্পিত। ভিসির বেডরুম পর্যন্ত রক্ষা পায়নি। বাথরুমের কমোডও ভেঙেছে। ভিসির পরিবারের সদস্যদের সোনার গহনা নিয়ে নেওয়া হয়েছে।’

হামলার ঘটনাকে মধ্যযুগীয় আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এটি একাত্তরের বর্বরতাকেও হার মানিয়েছে।’

ভিসির বাড়ি পরিদর্শনে ওবায়দুল কাদের সরকার সময় চাওয়ার পরও যারা আন্দোলন করছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেও তিনি মন্তব্য করেছেন।।

এ সময় তার সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাত ১টার দিকে এক থেকে দুই হাজার বিক্ষোভকারী ঢাবির ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল। 

ভিসির বাড়ি পরিদর্শনে ওবায়দুল কাদের  তবে হামলায় উপাচার্যের পরিবারের কেউ আহত হননি। এ সময় উপাচার্যের বাসভবনের গেট ভেঙে আন্দোলনকারীরা ভেতরে ঢুকে গাড়ি পুড়িয়ে দেয়।

চতুর্থ শ্রেণির কর্মচারীদের মানববন্ধন আজ অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষকরা মৌন মিছিল ও মানববন্ধন করেছেন।

এদিকে, ভিসির বাড়িতে ভাঙচুর, হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীরা মানববন্ধন ও মিছিল করেছে।

/এআরআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম