রোহিঙ্গা গণহত্যার রায় গাজায় ইসরায়েলের মামলায় প্রাসঙ্গিক হবে: আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ০০:৪৬ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০০:৪৬

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলায় অত্যন্ত প্রাসঙ্গিক হবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ নজরুল লেখেন, ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে রায় দিয়েছে বিশ্বের সর্বোচ্চ আদালত আইসিজে। এর আগে এই আদালত কখনও কোনও রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী বলে ঘোষণা করেনি। রাষ্ট্রীয় অপরাধগুলোর মধ্যে গণহত্যাকে সবচেয়ে গুরুতর হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের মামলায় রায়টি একটি আইনি নজির তৈরি করেছে এবং গণহত্যার দায় নির্ধারণে এর গুরুত্ব রয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, আইসিজের এই রায় ওই মামলায় অত্যন্ত প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে। ইসরায়েল দাবি করে আসছে, গাজায় তাদের ব্যাপক হত্যাকাণ্ড সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ। রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানোর সময় মিয়ানমারও একই ধরনের দাবি করেছিল। তবে বিচারকরা মিয়ানমারের এই দাবি প্রত্যাখ্যান করেছেন যে, তারা আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধ অভিযান পরিচালনা করেছিল।

তিনি আরও লেখেন, জাতিসংঘের স্বাধীন তদন্ত এবং গণহত্যা বিশেষজ্ঞরা ইতোমধ্যে বলেছেন, গাজায় ইসরায়েল গণহত্যার অপরাধ সংঘটিত করেছে। দক্ষিণ আফ্রিকার করা মামলায় ইসরায়েলের বিরুদ্ধে আইসিজের ভবিষ্যৎ রায়ে বিষয়টি প্রতিষ্ঠিত না হওয়ার কোনও কারণ নেই বলে মনে করেন তিনি।

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়েও আইসিজের রায়ের গুরুত্ব তুলে ধরেন আসিফ নজরুল। তার ভাষ্য, রায়ে রোহিঙ্গাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মিয়ানমার এত দিন রোহিঙ্গাদের ‘বাঙালি’ অথবা ‘বিদেশি অভিবাসী’ হিসেবে উল্লেখ করে আসছিল।

আসিফ নজরুলের মতে, এই স্বীকৃতি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে বাংলাদেশের প্রচেষ্টাকে বিভিন্নভাবে সহায়তা করবে।

আইসিজের রায় বাস্তবায়নের ক্ষমতা নিয়ে তিনি লেখেন, আদালতের সিদ্ধান্ত কার্যকর করার নিজস্ব কোনও ক্ষমতা নেই। তবে এর রায় আইনগতভাবে বাধ্যতামূলক এবং আন্তর্জাতিক কূটনীতিতে যথেষ্ট গুরুত্ব বহন করে। এই রায়ের ফলে ভবিষ্যতে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের পথও তৈরি হতে পারে।

/ইউএস/
সম্পর্কিত
আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
রিপাবলিকানদের ভরাডুবি দেখে আসিফ নজরুল বললেন, ‘গো হারা হারছে ট্রাম্পের দল’
মাদ্রাসায় বলাৎকার-ধর্ষণ বন্ধে আলেম সমাজ কেন সোচ্চার হতে পারেন না, প্রশ্ন আসিফ নজরুলের
সর্বশেষ খবর
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ