বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ভ্যাট নয়, ইনকাম ট্যাক্স দিতে হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৮, ১৬:৩৮আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৭:১০

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ভ্যাট নয়, ইনকাম ট্যাক্স দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় মুনাফা করছে সেসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইনকাম ট্যাক্স দিতে হবে। কোন কোন বিশ্ববিদ্যালয় মুনাফা করছে তা ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ খুঁজে বের করবেন। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাটের সিদ্ধান্ত স্থগিত আছে এবং থাকবে।’

মঙ্গলবার (১০ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে  ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বাৎসরিক মুনাফার শেয়ারের একটি অংশ, ৫১ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুজিব উদ্দীন আহম্মদ এবং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী সানাউল হক সরকারের প্রাপ্য নগদ লভ্যাংশ ৫১ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ৩০৪ টাকার ডিভিডেন্ট ওয়ারেন্ট অর্থমন্ত্রীর হাতে হস্তান্তর করেন। 

অর্থমন্ত্রী বলেন, ‘ফারমার্স ব্যাংক যত দুষ্টুই হোক, এর পতন হতে দেবো না। এটিকে ঠিক করা হবে। এটি ঠিক করতে যা যা প্রয়োজন তা-ই করা হবে।’

মুহিত বলেন, ‘পুঁজিবাজারে বড় ধরনের উত্থান-পতনের কোনও সুযোগ নেই। এটিকে এখন আর ফটকাবাজার বলা যাবে না।  গত ৬ বছর বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে কোনও পরিবর্তন আনা হয়নি। পুঁজিবাজার এখন ঠিক হয়ে গেছে। এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ম্যানেজমেন্টে পরিবর্তন আনা হবে।’

আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক যে সংশয় প্রকাশ করেছে তা তারা প্রতি বছরই করে। এ বছর আমার দৃষ্টিতে জিডিপি প্রবৃদ্ধির হার হবে কমপক্ষে ৭ দশমিক ৩ শতাংশ। আগামী তিন মাস পর বিষয়টি চূড়ান্ত হবে।’

আরও পড়ুন- 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কোনও ভ্যাট না বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অর্থমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত, সরকারের নয়: ওবায়দুল কাদের 

/এসআই/এআর/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি