বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপে অর্থমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ এপ্রিল ২০১৮, ১৫:২০আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৫:৩৬

ওবায়দুল কাদের (ফাইল ফটো) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপরে ভ্যাট আরোপ বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত, এটা সরকারের বক্তব্য নয়।
মঙ্গলবার (১০ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর এ বক্তব্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপরে ভ্যাট আরোপ বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত, এটা সরকারের বক্তব্য নয়।’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সোমবার (৯ এপ্রিল) এক প্রাক-বাজেট আলোচনায় বলেছেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট একটা সমস্যা। আবার ভ্যাটটা আমরা মেনটেইন করবো। কিন্তু সেটা নেবো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের কাছ থেকে। তারা শিক্ষার্থীদের কাছ থেকে কী নেবে না নেবে জানি না।’

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার রাতে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনার পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে এত গরমের কারণ কী
রাজশাহীতে এত গরমের কারণ কী
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
এক কোম্পানিই নিতে পারবে ২০০ কোটি টাকা ঋণ 
এক কোম্পানিই নিতে পারবে ২০০ কোটি টাকা ঋণ 
হজ পরবর্তী জীবন যেমন হবে
হজ পরবর্তী জীবন যেমন হবে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের