‘মতিয়ার চামড়া তুলে নেবো আমরা’ (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৮, ১৯:৩২আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ২০:২৮

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কুশপুত্তলিকা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কুশপুত্তলিকায় জুতা ঝুলিয়ে মিছিল করেছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। কুশপুত্তলিকায় জুতাও মারেন মিছিলকারীরা। এসময় তারা স্লোগান দেন, ‘মতিয়ার দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘মতিয়ার চামড়া তুলে নেবো আমরা’। পরে রাত ৮টার দিকে কুশপুত্তলিকাটি দাহ করেন তারা।

মঙ্গলবার (১০ এপ্রিল) সন্ধ্যায় ফের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে আসেন। ওই মিছিলের সামনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কুশপুত্তলিকা বহন করেন কয়েক শিক্ষার্থী। এটির গলায় জুতার মালা ঝুলিয়ে দেন তারা। স্লোগান দিয়ে দিয়ে কুশপুত্তলিকায় জুতাও মারেন তারা।

সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কয়েক হাজার শিক্ষার্থী মিছিলটি নিয়ে রাজু ভাস্কর্যের সামনে কিছুক্ষণ অবস্থান করেন। পরে মিছিলটি ঢাবির জগন্নাথ হলের সামনে দিয়ে ফুলার রোড দিয়ে  ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে অবস্থান নেয়। এর আগে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রীর সোমবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের নিন্দা জানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তার ওই বক্তব্যের প্রতিবাদে ফের আন্দোলনে নামারও ঘোষণা দেওয়া হয়।

সোমবার সংসদ অধিবেশনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছিলেন, ‘পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ চলছে, চলবে। রাজাকারের বাচ্চাদের আমরা দেখে নেবো। তবে ছাত্রদের প্রতি আমাদের কোনও রাগ নেই। মতলববাজ, জামায়াত-শিবির, তাদের এজেন্টদের বিরুদ্ধে সামান্য শৈথিল্য দেখানো হবে না।’

/আরএআর/ এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম