আপিল বিভাগের নতুন রেজিস্ট্রার বদরুল আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৮, ১৫:০০আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৫:১০

হাইকোর্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার পদে (প্রেষণে) মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদরুল আলম ভূঞাকে নিয়োগ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধান বিচারপতি মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদরুল আলম ভূঞাকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) পদে নিয়োগ করেছেন।

এর আগে গত বছরের ১৫ অক্টোবর রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়। ১৭ অক্টোবর আপিল বিভাগের রেজিস্ট্রার ড. জাকির হোসেনকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই বছরের ৪ মার্চ ড. জাকির হোসেনকে রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে পদটি দীর্ঘদিন খালি থাকায় সেখানে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেন প্রধান বিচারপতি।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম