ঋণখেলাপিদের তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৮, ১৮:৫২আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৯:৪১

 

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি: সংগৃহীত) যারা ঋণখেলাপি তারা জাতির ভয়ঙ্কর ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘যে টাকাটা অন্যখানে বিনিয়োগ করা যেতো, ঋণখেলাপিরা সে টাকা গুম করে দেন। এই ঋণখেলাপিদের নাম-ঠিকানা গণমাধ্যমে সময় সময় প্রকাশ করা হবে।’ বুধবার জাতীয় সংসদের প্রশ্ন-উত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুস্তম আলী তার প্রশ্নে ঋণখেলাপিদের নাম-ঠিকানা পত্রিকায় দেওয়ার অনুরোধ জানান। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ঋণখেলাপিদের তালিকা কয়েক দফায় জাতীয় সংসদে প্রকাশ করেছি। এ বিষয়ে সংসদ সদস্যরা আমাকে সহযোগিতা করেছেন। সংসদ সদস্যরা লিস্ট দেখতে চেয়েছেন। আমি সেভাবে কয়েকবার ঋণখেলাপিদের নাম দিয়েছি। তবে, তাদের নাম-ঠিকানা কাগজে (পত্রপত্রিকায়) প্রকাশের চিন্তা কখনো করিনি। বিষয়টি এখনও ভেবে দেখিনি। তবে নিশ্চয়ই করতে পারি। এই প্রস্তাবটি বিবেচনার উপযুক্ত বলে মনে করি। ভবিষ্যতে এটি বিবেচনা করা যেতে পারে। সময় সময় তাদের নাম প্রকাশ করা যেতে পারে।’

সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে জাতিসংঘের প্রদেয় বিভিন্ন চাঁদা বাংলাদেশের হার ২০২৭ সালের পর পর্যায়ক্রমে বাড়বে। এছাড়া স্বল্পোন্নত দেশের জন্য জাতিসংঘের এলডিসি ফান্ড হতে জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ দেশের জন্য Green Environment Fund (GEF) কর্তৃক প্রদেয় সুবিধার পরিমাণ হ্রাস পাবে।’

 

/ইএইচএস/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম