‘ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের চাকরির ব্যবস্থা অন্যভাবে করবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৮, ২০:১১আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ২১:১০

সংসদে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- ফোকাস বাংলা) কোটা ব্যবস্থা না থাকলেও দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য সরকার বিকল্প উপায়ে চাকরির ব্যবস্থা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার (১১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সংসদে প্রশ্নোত্তর পর্বে দেশে সরকারি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কার দাবি করে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে সুনির্দিষ্ট বক্তব্য রাখার অনুরোধ জানিয়েছিলেন নানক। এর জবাবে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কোটা থাকলেই সংস্কার, না থাকলে ঝামেলা নেই। তাই কোটা পদ্ধতি থাকারই দরকার নেই।
তবে সংবিধানে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য চাকরি ক্ষেত্রে যে বিশেষ সুযোগের কথা বলা হয়েছে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, কোটা না থাকলেও সরকার এখন কোটা সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর জন্য চাকরির ব্যবস্থা করতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, কোনও শ্রেণি যেন বঞ্চিত না হয়, অনগ্রসর শ্রেণি যেন বঞ্চিত না হয়, সেটা সংবিধানে বলা আছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, প্রতিবন্ধী—তারা যেন বঞ্চিত না হয়। সেদিকে লক্ষ্য রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য কোটা রাখা হয়েছে। নারীদের জন্য কোটা করেছি। জেলা কোটা রয়েছে। অথচ জেলায় জেলায় ছাত্ররা রাস্তায় নেমেছে। নারী কোটা আছে। অথচ গভীর রাতে হলের গেট ভেঙে মেয়েরা রাস্তায় এসেছে। জেলার অধিবাসীরা কোটা চায় না, মেয়েরা কোটা চায় না।
এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সম্পূর্ণভাবে কোটা তুলে দেওয়ার কথা বললেও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করবেন বলে জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা প্রতিবন্ধী, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য—তাদের জন্য অন্যভাবে আমরা চাকরির ব্যবস্থা করে দিতে পারব। তারাও জয়েন (সরকারি চাকরিতে) করতে পারবে। কিন্তু কোটা নিয়ে এই যে আন্দোলন, আমি ছাত্রদের বলব, তাদের আন্দোলন তারা করেছে, যথেষ্ট। এখন তারা ক্লাসে ফিরে যাক।’
বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তিনি বলেন, ‘কেউই যখন এই কোটা চায় না, তাহলে আর কোটার দরকার কী? আমি বলে দিলাম, কোটাই থাকবে না। কোটার দরকার নাই। ঠিক আছে, বিসিএস যেভাবে পরীক্ষা হবে, মেধা থেকে নিয়োগ হবে। কারও কোনও আপত্তি থাকার দরকার নেই।’
আরও পড়ুন-


কোটা বাতিল, পরিষ্কার কথা: প্রধানমন্ত্রী

কোটা নিয়ে সংসদে প্রধানমন্ত্রী যা যা বললেন

সবার চোখ সংসদে, কোটা নিয়ে কী বলবেন প্রধানমন্ত্রী



‘ভিসির বাড়ি লুটের মাল ছাত্রদেরই খুঁজে বের করে দিতে হবে’
ঢাবি ভিসির বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই: প্রধানমন্ত্রী

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক