নাগরিক অধিকারের আশ্বাস পাননি রোহিঙ্গারা

শেখ শাহরিয়ার জামান ও আব্দুল আজিজ
১১ এপ্রিল ২০১৮, ২১:৫৭আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ২১:৫৮

মিয়ানমারের মন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গারা মিয়ানমারের মন্ত্রীর কাছে নাগরিক অধিকার দাবি করার পর কোনও আশ্বাস পাননি রোহিঙ্গারা। বুধবার (১১ এপ্রিল) কক্সবাজারে কুতুপালং ক্যাম্পে মিয়ানমারের সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রী উইন মিন্ট অয়ের সঙ্গে আলোচনার সময় রোহিঙ্গারা তাদের নাগরিকত্বের বিষয়টি উত্থাপন করেন। জবাবে মিয়ানমারের মন্ত্রী বলেন, রোহিঙ্গারা এখন ফেরত গেলে তাদের ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড দেওয়া হবে।

বৈঠকে রোহিঙ্গারা ১৩-দফা দাবিসহ একটি আবেদনপত্র মিয়ানমারের মন্ত্রীকে দেন, যার মধ্যে একটি ছিল ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড প্রথা বাতিল করা।

মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিলকিস খাতুন, জাফর আলম ও আবু শামা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্ত্রী আমাদের রাখাইনে ফেরত যাওয়ার জন্য বললে আমরা তার কাছে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি তুলি।তখন তিনি আমাদের আপাতত ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড নিয়ে রাখাইনে অবস্থান করতে বলেন। জবাবে আমরা নেতিবাচক উত্তর দেই।’ তারা আরও বলেন, ‘বৈঠকে ক্ষতিপূরণের দাবি জানালে মন্ত্রী আমাদের জানান, আমরা কোনও ক্ষতিপূরণ পাবো না। বাংলাদেশ ও মিয়ানমার সরকার যা সিদ্ধান্ত নিয়েছে, সেটি আমাদের মেনে নিতে হবে।’

এদিকে, একটি সূত্র জানায়, রোহিঙ্গারা মন্ত্রীর কাছে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে যারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের বিচারসহ ১৩-দফা দাবি পেশ করেছেন।

রোহিঙ্গার দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—তাদের নাগরিকত্ব দেওয়া, সিতে ও আরাকানের অন্য জায়গার সব ইন্টারনালি ডিসপ্লেসড ক্যাম্প বন্ধ করা, রোহিঙ্গাদের নিরাপদে  থাকার জন্য আরাকানে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর অবস্থান নিশ্চিত করা, ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড প্রথা বাতিল, জাতিসংঘ শরণার্থী সংস্থার মাধ্যমে প্রত্যাবাসন, তাদের আদি নিবাসে ফেরত যাওয়ার অধিকার ও আন্তর্জাতিক মিডিয়া, মানবাধিকার সংস্থাগুলোর আরাকানে যাওয়ার সুযোগ দেওয়া।

বুধবার সকালে মিয়ানমারের মন্ত্রী কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এই প্রথমবারের মতো কোনও মিয়ানমার মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন।

উল্লেখ্য, গত আগস্ট থেকে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সামরিক বাহিনীর নির্যাতন শুরু হলে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকে তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল।

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম