শুল্কমুক্ত সুবিধার চেয়ে প্রতিযোগিতা সম্মানজনক: মুহিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৮, ০৩:১৪আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ০৩:২২

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)

শুল্কমুক্ত সুবিধার থেকে প্রতিযোগিতামূলক অবস্থান বেশি সম্মানজনক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  তিনি বলেন, ‘শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা ছাড়াই ইতোমধ্যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রফতানির ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি। আমাদের আত্মবিশ্বাসের জায়গাটি এখন অনেক বেশি সুদৃঢ় হয়েছে। বলতে দ্বিধা নেই, শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা ভোগের চেয়ে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখা হবে আমাদের জন্য অনেক বেশি সম্মানের।’

চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা বিষয়ক প্রতিবেদনে তিনি এসব কথা বলেন। বুধবার সংসদে তিনি এ প্রতিবেদন উপস্থাপন করেন।

মন্ত্রীর উপস্থাপিত প্রতিবেদনে দেখা গেছে, খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে।  গত বছরে খাদ্যে মুল্যস্ফীতি ছিল ৪ দশমিক ৫১, আর এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ১৭ শতাংশে। তবে খাদ্য-বর্হিভূত খাদের মুল্যস্ফীতি কিছুটা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে মন্ত্রী বলেন, ‘বন্যাসহ প্রাকৃতিক দুর্যাগের কারণে ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক শেষে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি গড়ে বিগত অর্থ বছরের একই সময়ের তুলনায় বেশ খানিকটা কমেছে।’

 

/ইএইচএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম