বৈশাখে ইলিশ নয়, শুঁটকি ভর্তা দিয়ে পান্তা খাবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৮, ১২:৩৭আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৪:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি/ ফোকাস বাংলা) আসছে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে ইলিশ মাছ নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুঁটকি ভর্তা দিয়ে পান্তা খাবেন। প্রধানমন্ত্রীকে রংপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার দাওয়াত দিলে এর জবাবে তিনি একথা বলেন।
আজ বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একটি অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, একটি বিদ্যুৎকেন্দ্র ও ১৫ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় রংপুরের পীরগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তারা প্রধানমন্ত্রীকে নববর্ষ বরণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। পহেলা বৈশাখে তারা প্রধানমন্ত্রীকে পান্তা-ইলিশ খাওয়াবেন বলেও জানান।
এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বৈশাখে পান্তাভাত খেলেও ইলিশ মাছ খাবেন না তিনি। বলেন, ‘পহেলা বৈশাখে পান্তাভাত খাবো। তবে ইলিশ মাছ দিয়ে নয়, শুঁটকির ভর্তা দিয়ে খাবো।’
প্রসঙ্গত, বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে ইলিশ মাছ দিয়ে পান্তা খাওয়ার রেওয়াজ থাকলেও গত দুই বছর ধরে এই দিনটিতে ইলিশ খাওয়াকে নিরুৎসাহিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরও তিনি পহেলা বৈশাখের দুই দিন আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা ইলিশ খাবেন না, ইলিশ ধরবেন না।’
আরও পড়ুন-
সৌদি আরব ও লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী
আন্দোলন স্থগিত, শেখ হাসিনা ‘মাদার অব এডুকেশন’

/পিএইচসি/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম