কোটা সংস্কার আন্দোলন অন্যদিকে টার্ন নিয়েছে: নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৮, ১৭:০৫আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ২১:১৭

নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু কোটা সংস্কারের আন্দোলন শেষ মুহূর্তে অন্যদিকে টার্ন নিয়েছে বলে মনে করেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘কোটা বাদ, এবার?’ শীর্ষক বৈঠকিতে তিনি বলেন, ‘এই আন্দোলন কিন্তু কয়েক বছর ধরেই করা হয়েছে। তখনও আমি সমর্থন দিয়েছি। আমিও মনে করি, কোটা সংস্কার করা উচিত। তবে আমি মনে করি, হ্যাঁ, এটা সাধারণ ছাত্রদের দাবি। কিন্তু সর্বশেষ ৪৮ ঘণ্টার মধ্যে বেশ খানিকটা গুণগত পরিবর্তন হয়েছে। মনে হয়েছে এটা অন্যদিকে টার্ন নিয়েছে, কেউ ইন্ধন দিয়েছে। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে যেভাবে হামলা হয়েছে, তাতে সন্দেহ থেকেই যায়, এর পেছনে একটা ইন্ধন কাজ করেছে শেষ মুহূর্তে। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবও হতে পারে।’

বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হওয়া বাংলা ট্রিবিউন বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে এ বৈঠকি।

ছবি: নাসিরুল ইসলাম

/আরএআর/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম